২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন ক্লেইন

‘আমেরিকান পাই’ খ্যাত তারকা ক্রিস ক্লেইনকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সান ডিয়াগো কাউন্টি শেরিফের ডেপুটি শুক্রবার ১,৮০০ ডলার জরিমানা করা করেছেন। জরিমানার সাথে সাথে শেরিফ তাকে বাধ্যতামূলক ১৫০ ঘন্টা সমাজসেবা করার নির্দেশ দেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ফেব্র“য়ারি মাসের পাঁচ তারিখে ডেপুটি শেরিফ ২৬ বছর বয়সি অভিনেতা ক্রিসকে এনসিনিটা এলাকা থেকে গ্রেফতার করেন। কর্তৃপক্ষ জানায়, তার রক্তে দশমিক দুই ভাগ এলকোহল পাওয়া গেছে। উল্লেখ্য, ক্যালফোনিয়ার আইন অনুযায়ী রক্তে সর্বোচ্চ দশমিক শূন্য আট ভাগের এলকোহল গ্রহন যোগ্য। 

ভিসটা সুপ্রিম কোর্টে ক্রিসের মূখপাত্র ব্লেয়ার বার্ক বলেন, “ক্রিস দায়িত্ব এবং গুরুত্বসহকারে এ বিষয়ে সমঝোতা করেছেন। সমঝোতা করতে পেরে তিনি বেশ স্বস্তিতে আছেন।

ক্লেইন ১৯৯৯ সালে ‘ইলেকশন’ ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন।

এদিকে পাঁচ বছর প্রেম করার পর ক্লেইন এবং অভিনেত্রী কেটি হোমস বাগদান করবেন বলে শুভাকাঙ্খীদের জানিয়েছেন।