২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি  নিরাপত্তা ব্যবস্থায় পুতিনের সহযোগিতার প্রতিশ্র“তি

রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন রামাল্লায় ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর ফিলিস্তিনের নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য-সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছেন। তিনি মাহমুদ আব্বাসের কাছে গাজার অর্থনৈতিক অবস্থার পুনর্গঠন, ট্রেন নিরাপত্তা ও হেলিকপ্টার বিক্রির প্রস্তাব দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মধ্যপ্রাচ্য সফরের শেষ দিকে তিনি রামাল্লায় যান এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করেন। এর আগে পুতিন ইসরাইল সফর করেন। রাশিয়ার নেতা হিসেবে পুতিনের এটাই প্রথম ফিলিস্তিন সফর।

আব্বাসের সাথে বৈঠকের পর দুনেতা এক যৌথ বিবৃতিতে বলেন, “রাশিয়া ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনে সাহায্য করবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু’দেশ একসাথে কাজ করবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রেসিডেন্ট আব্বাসের সাথে সন্ত্রাসবাদ দমন নিয়ে কাজ করতে চাই। কারণ প্রেসিডেন্ট আব্বাসের যে সম্পদ রয়েছে তা দিয়ে সন্ত্রাসবাদ দমন সম্ভব নয়।”

এছাড়া পুতিন ফিলিস্তিন কর্তৃপক্ষকে হেলিকপ্টার ও যাতায়াত ব্যবস্থায় প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের প্রতিশ্র“তি দেন। পুতিন আরও বলেন, “আমরা ফিলিস্তিন কর্তৃপক্ষকে প্রযুক্তিগত সহায়তা বিশেষ করে প্রশিক্ষক ও প্রশিক্ষণ সংক্রান্ত সরঞ্জামাদি দিয়ে সাহায্য করতে চাই।”

তবে তিনি ফিলিস্তিনকে কোন ধরনের অস্ত্র সরবরাহের প্রতিশ্র“তি দিয়েছেন তা উল্লেখ করেননি।

এদিকে ইসরাইল ফিলিস্তিনকে দেওয়া রাশিয়ার অস্ত্র সরবরাহ প্রতিশ্র“তির তীব্র বিরোধিতা করেছে। এ পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পুতিনকে বলেন, “ফিলিস্তিন শান্তি চায় এবং তিনি ইসরাইল সরকারের সাথে সমঝোতা চায়।”

এর আগে প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে ফিলিস্তিন কর্তৃপক্ষ গার্ড অব অনার দেয়। পরে তিনি ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।