২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ১১৪০ জন মৃত্যুদণ্ডের অপেক্ষায়

কুখ্যাত দাগী আসামী  আফতাব আনছারি এবং তার ছয় সহযোগীকে কলকাতার আদালত  মৃত্যুদণ্ড দিয়েছে। এই সাতজনকে নিয়ে পুরো ভারতে জুড়ে এখন ১১৪০ জন নারী ও পুরুষ মৃত্যুদন্ডাদেশ মাথায় নিয়ে জেলে আছে। আবার এদের  অনেকে সরকারের সাধারন  ক্ষমার জন্য অপেক্ষা করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

২০০২ সালে আমেরিকান সেন্টারে হামলার অভিযোগে গত বুধবার আনছারি ও তার সহযোগীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করা হয়।

ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যান মতে ২০০৩ সাল পর্যন্ত সে দেশের ১১৪০ জনের বেশি লোক মাথায় মৃত্যুদন্ডের রায়  নিয়ে জেলহাজতে দিন অতিবাহিত করছে।

এনসিআরবি কর্মকর্তারা জানান, সাজাপ্রাপ্তদের অনেকে বিচার বিভাগীয় আপিলের কারণে ১০ বছর ধরে অপেক্ষমান রয়েছে। বছরের পর বছর অনেক আপিল উচ্চ আদালতে মীমাংসার অপেক্ষায় রয়েছে।

সাজাপ্রাপ্ত আসামীদের বেশির ভাগ উত্তর প্রদেশের, বিহারের এবং মহারাষ্ট্রের।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যাকান্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামী ২০০০ সালে সাধারন ক্ষমার জন্য আবেদন করে রাষ্ট্রপতির ইতিবাচক সাড়ার জন্য অপেক্ষা করছে ।