পুতিন-এর ঐতিহাসিক ইসরাইল সফর শুরু
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে আড়ম্বর সর্ম্বধনা দেয়া হয় ইসরাইলে। ক্রেমলিনের কোন রাষ্ট্রনায়কের এটাই প্রথম ইহুদি রাষ্ট্র সফর। øায়ু যুদ্ধের সময় দেশ দুটি ছিল একে অপরের চরম শত্র“। এখন আবার তারা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সর্ম্পক পুনঃস্থাপন করতে চায়।
পুতিন তার প্রথম মধ্যপ্রাচ্য সফরের শুরুতে মিশর যান এবং বুধবার তেলআবিব আসেন। দু’দেশের সর্ম্পক পুনরুদ্ধার এবং আগামী শরতে মস্কো কনফারেন্স অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে তিনি আলোচনা করবেন। সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় অংশ নিয়ে রাশিয়ার আন্তজাতিক ভাবমূর্তি উজ্জ্বল এবং পুনরুদ্ধারই পুতিনের মূল লক্ষ্য।
বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান ইসরাইলের উপ-প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট সাংবাদিকদের বলেন, “ঐতিহাসিক সর্ম্পক এবং বাস্তবতা বিবেচনা করলে দেখা যাবে, একটা সময় ছিল যখন আমরা পরস্পরের খুব কাছাকাছি এবং একই মেরুতে ছিলাম। কিন্ত এক পর্যায়ে রাশিয়া ভিন্ন মেরুতে অবস্থান নেয়। কিন্ত পুতিনের এ সফরের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে দু’দেশের সর্ম্পকের তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে।”
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুতে ইসরাইলকে সর্মথন জানিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্ত যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সর্ম্পক দ্রুত অবনতি ঘটে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলের সাথে সর্ম্পক শত্র“তায় রূপ নেয় এবং মস্কো আরব রাষ্ট্রের সর্মথনে জোরালো ভূমিকা রাখে। প্রতিবেশী আরব দেশগুলির সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরাইলকে সোভিয়েত ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটের সোভিয়েত মিগ জঙ্গী বিমানের মোকাবিলা করতে হয়।
১৯৯০-এর শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর দু’দেশের মধ্যে সম্পৃক্ততা বাড়ে এবং মস্কো কঠোর অভিবাসন আইন শিথিল করে। এরফলে লক্ষাধিক লোক রাশিয়া থেকে ইসরাইলে আসার সুযোগ পায়। গুপ্তচরবৃত্তির অভিযোগে নয় বছর জেলে ছিলেন ইহুদী কর্মী নাতান সরনস্কি। ইমিগ্রান্ট হয়ে আসার পর এখন তিনি ইসরাইলের মন্ত্রী পরিষদের একজন সদস্য। তবে সরনস্কি এবং পুতিনের পারস্পরিক সাক্ষাতের কোন পরিকল্পনা নেই। সংবাদ বিভিন্ন বার্তা সংস্থার।
প্রেসিডেন্ট পুতিন ২০০০ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দ্বিপাক্ষিক সর্ম্পকের উন্নতি ঘটতে থাকে। তবে সম্প্রতি ইসরাইলের চরম শত্র“ সিরিয়ার কাছে মিসাইল বিক্রী এবং ইরানকে পারমাণবিক সহযোগিতার কারণে ইসরাইল বেশ ক্ষিপ্ত।
ফিলিস্তিনিদের কাছে রাশিয়া খুবই সমাদৃত। øায়ুযুদ্ধের সময় থেকেই ফিলিস্তিন এবং রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন বেড়েছে। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসসহ প্রায় ১৫,০০০ ফিলিস্তিনি রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।
যীশু যেখানে ক্রোশবিদ্ব হয়েছিল এবং খ্রীস্টানদের মতে পুনরুদ্ধার ঘটবে, জেরুজালেমের সে এলাকার চার্চে পুতিন বুধবার রাতে সংক্ষিপ্ত সফরে যান। পুতিনের সফরসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সাথে সাক্ষাৎ, শুক্রবার পশ্চিম তীরের রামাল্লা শহরে আব্বাসের সাথে বৈঠক এবং ফিলিস্তিনি নেতা ইয়সির আরাফাতের কবরে পুষ্পস্তবক অর্পণ।
