৩২-এ পা দিলেন শচীন
ভারতের লিটল স্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার রবিবার তার ৩২ তম জন্মদিন পালন করেছেন। শচীনের জন্মদিনে ভিভ রিচার্ডসসহ ক্রিকেট তারকা এভং ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
৩২ তম জন্মদিন পরিবার নিয়েই কাটিয়েছেন শচীন। স্ত্রী এবং ২ সন্তান নিয়ে মুম্বাই বেড়াতে যান এবং সেখানেই বন্ধুবান্ধব ও পরিজনদের নিয়ে একান্তে সময় কাটিয়ছেন তিনি।
১২৩ টি টেস্ট অংশ নিয়ে শচীন ১০,১৩৪ রান করেছেন ৩৪ টি শতকসহ। আর ৩৪৮ টি ওয়ানডেতে অংশ নিয়ে ৩৮ টি শতকসহ ১৩,৬৪২ রান করেছেন এই তারকা।
