২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণঘাতী মারবার্গ ভাইরাস নিয়ে এ্যাঙ্গোলা গভীর সংকটে

প্রাণঘাতী মারবার্গ ভাইরাস মোকাবেলায় এ্যাঙ্গোলা গভীর সংকটে পড়েছে। মারবার্গ ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা কমে এলেও রোগটি নিয়ন্ত্রণে তাদের আরও মনোযোগী হতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এ্যাঙ্গোলায় মারবার্গ ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ২শ’ ৬৬-তে দাঁড়িয়েছে। বিশ্বের মধ্যে মারবার্গ ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা এখন এ্যাঙ্গোলাতেই সবচে’ বেশি। এর মধ্যে কমপক্ষে ২শ’ ৪৪ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে।

এ্যাঙ্গোলায় মারবার্গ ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা প্রথম কয়েক সপ্তাহে ছিল গড়ে ২৫ থেকে ৩০ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা গড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে।

এ্যাঙ্গেলায় বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ফাতোউমাতা ডিয়ালো বলেন, “কমে আসার সংবাদটি আমাদের জন্য সুখবর। কিন্তু তার অর্থ এই নয় যে, ভাইরাসটির সংক্রমণ একেবারে শেষ হয়ে গেছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন মহামারী বিশেষজ্ঞ ডা. মাইক রিয়ান বলেন, “আমরা এখন বলতে পারি যে, মারবার্গ ভাইরাস সংক্রমণের হার কিছুটা কমে এসেছে । কিন্তু সেই সাথে একথাও ঠিক আমরা এক কঠিন সময় অতিবাহিত করছি।”

তিনি আরও বলেন, “এখন আমাদের প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে।” উজি প্রদেশের স্বাস্থ্যকর্মীরা বলছেন, যেখানে মারবার্গ ভাইরাস আক্রান্তদের জন্য স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে সেখানে আক্রান্তদের জন্য স্থায়ীভাবে চিকিৎসা কেন্দ্র খোলা উচিত।

 ডাক্তাররা বলছে, আক্রান্তদের জন্য পৃথক ব্যবস্থা রাখা দরকার। আগে নিকটাত্মীয় কিংবা প্রিয়জনকে হারানোর পর লোকজন মরদেহের কাছে যেত না। এখন তাদের সে ভীতি কাটছে। তারা অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রে রোগিদের দেখার ব্যবস্থাও করা হয়েছে। প্রতিরোধী পোশাক পরে একজন একজন করে আত্মীয় স্বাস্থ্যকেন্দ্রে রোগিদের দেখতে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশা প্রকাশ করছে, এর ফলে স্থানীয় জনগণের মধ্যে ওয সন্দেহ দেখা দিয়েছিলো তা দূর হবে।