২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নতুন মন্ত্রিসভায় আলাভির লোকজন থাকছে না

প্রায় তিন মাস আলাপ-আলোচনার পর ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া ধর্মাবলম্বী গোষ্ঠী একটি মন্ত্রীপরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে যেখানে অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আয়াদ আলাভির কোনও লোককে অন্তর্ভূক্ত করা হবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি সোমবার মন্ত্রীপরিষদের একটি তালিকা পালার্মেন্টে পেশ করবেন বলে  আইন প্রনেতা সাদ জাওয়াদ কান্দিল জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইরাকী ইউনাইটেড অ্যালায়েন্স-এর সদস্য আলী আদিব বলেন, “আলাভি গ্রুপের সাথে আলোচনা চালিয়েও আমরা কোনও সমঝোতায় পৌঁছাতে পারিনি। ফলে তাদের বাদ দিয়েই কুর্দি, সুন্নী এবং শিয়াদের সমন্বয়ে একটি সরকার গঠন করতে হচ্ছে।”

আলাভি একজন ধর্মনিরপেক্ষ উদার শিয়া হওয়ার পরও অনেক শিয়া ধর্মাবলম্বী তার ওপর ত্যক্ত-বিরক্ত। তাদের অভিযোগ, বিদায়ী আলাভি সরকারের আমলে  সাদ্দাম হোসেনের বাথ পার্টি থেকে অনেককে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা সরকারের নীতি প্রণয়নে সহায়তা করত এবং ইরাকিদের বিশেষ করে শিয়া এবং কুির্দদের ওপর দমন নিপীড়ন চালাত।

অর্ন্তবর্তীকালীন জাতীয় সংসদে ২৭৫টি আসনের মধ্যে আলাভি জোটের রয়েছে ৪০টি আসন। তাদের অভিযোগ, শিয়ারা চাচ্ছে অন্যদের বঞ্চিত করে নিজেরাই নতুন মন্ত্রী পরিষদ গঠন করবে। আলাভি জোট জানায়, তাদেরকে বাইরে রেখে মন্ত্রী পরিষদ গঠিত হলেও তারা ইরাক সরকারকে সর্মথন জানিয়ে যাবে।