২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের তেল কেলেঙ্কারি নিয়ে কলহ ঘনীভূত

জাতিসংঘের তেল কেলেঙ্কারি নিয়ে কলহ প্রকট হয়ে উঠেছে। ওদিকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সাদ্দামের সময়ে তেল পাচারের বিষয়টি নিয়ে তাদের বিরুদ্ধে কোফি আনানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

কোফি আনানের অভিযোগ, সাদ্দাম আমলে তেল পাচারের ঘটনায় যুক্তরাস্ট্র ও ব্রিটেনের সায় ছিলো। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ব্রিটেনের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেন। ওয়াশিংটনও জাতিসংঘের অভিযোগ প্রত্যখ্যান করেছে। জাতিসংঘ তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে নিজেই এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটের তদন্তকারী দল অভিযোগ করেছে যে, জাতিসংঘের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি থেকে ইরাকের সাবেক সরকার অবৈধভাবে চার বিলিয়ন ইউএস ডলার গ্রহণ করেছে। অবরোধ থাকা সত্ত্বেও ইরাক ১৪ বিলিয়ন ইউএস ডলারের তেল প্রতিবেশি  তেল দেশ জর্ডান ও তুরস্কের কাছে বিক্রি করে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেন,“আমেরিকা ও ব্রিটেনের প্রত্যক্ষ নজরদারি সত্ত্বেও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সরকার তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বিপুল অঙ্কের অর্থ আত্মসাত করেছে। ”

 কোফি আনান আরও বলেন,“ সম্ভবত ওই দুটি দেশ (যুক্তরাষ্ট্র ও ব্রিটেন) জানতো যে, কি ঘটতে যাচ্ছে। তাদের নজরদারির মধ্যেও তুরস্ক ও জর্ডানে তেল পাচার হয়েছে, কারণ এই দুটি দেশ তাদের ঘনিষ্ট মিত্র । ”

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র তার বিবৃতিতে বলেন,“ জর্ডান ও তুরস্কে ইরাক থেকে ব্রিটেনের সহযোগিতায় তেল পাচারের যে অভিযোগ আনা হয়েছে তা খুবই দুঃখজনক।” জাতিসংঘে মার্কিন মুখপাত্র রিচার্ড গ্রিনেল বলেন, ওই সময়ে তেল পাচার হওয়ার কোন ঘটনা ওয়াশিংটনের জানা নেই।

গ্রিনেল আরও বলেন,“আমরা কংগ্রেস এবং জনগণকে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, কিভাবে আমরা এই অভিযোগ থেকে মুক্তি পেতে পারি।”

তিনি আরও বলেন,“তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরুর আগেই এই ব্যবস্থা নেয়া হয়েছিলো।” 

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভের একজন সাবেক স্পীকার এজন্য জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন।

জাতিসংঘের তেল ও খাদ্য কর্মসূচি নিয়ে বেশ কয়েকটি তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমানীত হয়েছে। তেল কর্মসূচিতে জাতিসংঘের মহাসচিবের ছেলে জড়িত থাকার  অভিযোগে ব্যাপক সমালোচিত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ঘুষ গ্রহণের অভিযোগে তিনুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের একজন-জন আইআরভিং এ ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেন।