২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটে মুসলিম নিধনে সরকারের মদদ ছিল ঃ তৎকালীন গুজরাট গোয়েন্দা প্রধান

গুজরাটে ৩ বছর আগে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার পেছনে সরাসরি জড়িত ছিল প্রাদেশিক সরকার। গুজরাট পুলিশের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান এ অভিযোগ করেন। ২০০২ সালের দাঙ্গায় সরকারি হিসাব অনুযায়ী ১ হাজার লোক নিহত হয়, যাদের অধিকাংশই মুসলমান। মানবাধিকার গোষ্ঠীর রিপোর্ট অনুযায়ী নিহতের সংখ্যা আর বেশি। গুজরাট সরকার অভিযোগটি ভিত্তিহীন এবং অসত্য বলে দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

গুজরাট গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে আর বি শ্রীকুমার ২০০২ সালের এপ্রিলে দায়িত্বভার গ্রহণ করেন। ফেব্র“য়ারি এবং মার্চে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার পর এপ্রিলেও বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। শ্রীকুমার কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে (ক্যাট) গুজরাট সরকারের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করে বলেন, “গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অনৈতিক এবং অসাংবিধানিক নির্দেশ পালন না করায় তার প্রমোশন আটকে দেয়া হয়।

দাঙ্গার সাথে জড়িত উগ্র মুসলিমদের হত্যার জন্য শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা তাকে নির্দেশ দিয়েছিল বলে শ্রীকুমার তার অভিযোগে জানান। তিনি বলেন, ২০০২ সালের মে মাসে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাজ্য পুলিশ প্রধান ‘ আহমেদাবাদে সাম্প্রদায়িক শান্তি বিঘœকারী মুসলিম দুস্কৃতিকারীদের চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে’ এই নির্দেশ পাঠান।

তিনি বলেন,  মে মাসেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের ওপর তার নজর সীমাবদ্ধ রাখতে হবে। কট্রর হিন্দুরা যা করছে তা ‘কোন অন্যায় বা বেআইনী কাজ নয়’।

শ্রীকুমার ট্রাইব্যুনালকে লিখিতভাবে জানান যে, কংগ্রেস দলের তৎকালীন সভাপতি শঙ্করসিং ভাগিলা এবং কেন্দ্রীয় মন্ত্রী হরেন পান্ডের টেলিফোন টেপ করতে তাকে নির্দেশ দেয়া হয়েছিল। তিনি আর অভিযোগ করেন যে, কমিশনের সামনে হাজির হওয়ার আগে  তাকে কি বলতে হবে তা শিখিয়ে দিতে চেষ্টা চালিয়েছিল সরকারি আইনজীবী।

এসব অভিযোগের উত্তর আগামী ৯ মে এর মধ্যে দেওয়ার জন্য  মোদী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের প্রতি নোটিশ পাঠিয়েছে ট্রাইব্যুনাল। খবর বার্তা সংস্থার।