২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরঘিজ প্রেসিডেন্ট আকায়েভের আনুষ্ঠানিক পদত্যাগ, বিস্তারিত

কিরঘিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসকার আকায়েভ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ক্ষমতাচ্যুত হলেও তিনি এতদিন নিজেকে কিরঘিজস্তানের বৈধ প্রেসিডেন্ট বলেই মনে করতেন। কিরঘিজ পার্লামেন্টে একটি রেকর্ড বাজিয়ে তার পদত্যাগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে আইন প্রনেতাদের মাঝে সম্প্রচার করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

আকায়েভ বলেছেন, তিনি অক্টোবরের নির্বাচনের পরপরই ক্ষমতা থেকে সরে যাওয়ার চিন্তা করেছিলেন।

এদিকে পার্লামেন্ট সদস্যরা বিভিন্ন অমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনও তার পদত্যাগ পত্র গ্রহন করেনি।

নির্বাচন জুন নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও আকায়েভের পদত্যাগ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে তা বিলম্বিত  হচ্ছে।

আইনগতভাবে কিভাবে আকায়েভের ক্ষমতার ইতি টানা যায় - এর উপর পার্লামেন্টের এক বিশেষ সেসনের বিতর্কে উক্ত টেপ রেকর্ডটি বাজানো হয়। গত মার্চে গনবিক্ষোভের মুখে আকায়েভ মস্কোতে পালিয়ে যান।

কিরঘিজস্তানের নয়া শাসকরা আইন পূনঃস্থাপন এবং পার্লামেন্টের নির্বাচন দেয়ার ব্যাপারে দৃঢ় মনোভাব পোষন করছেন।      

আকায়েভ বলেন, ডেপুটি মহোদয়বৃন্দ, প্রেসিডেন্টের পদ থেকে আমি পদত্যাগ ঘোষণা করছি।