২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মে যুক্তরাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আগামী ৫মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ব্লেয়ার বলেন, তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে এটা লেবারদের অন্যতম অভিযান।

নির্বাচনের এই ঘোষণার পর কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্র্যাট নেতারা প্রধান প্রধান আসনগুলোতে জয়লাভের জন্য দেশব্যাপী ট্যুর শুরু করবেন।

মঙ্গলবার চারটি মতামত জরিপও প্রকাশিত হয়েছে। ওই মতামত জরিপে বেশিরভাগই লেবার পার্টিকে এগিয়ে রেখেছে। জরিপ অনুযায়ী কনজারভেটিভ টোরিরা লেবারদের তুলনায় ২ থেকে ৫ শতাংশ পিছিয়ে রয়েছে। কিন্তু মাত্র একটি জরিপ বলছে টোরিরা লেবারদের তুলনায় ৫ শতাংশ ভোটে এগিয়ে থাকবে।

ধারণা করা হচ্ছে রানী আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেবেন।