ব্রিটেনে নির্বাচনের তারিখ ঘোষণায় ব্লেয়ারের প্রস্তুতি
ব্রিটেনের রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনী উত্তাপে সরগরম। একমাস ধরে চলবে নির্বাচনী প্রচারনা। প্রধানমন্ত্রী ব্লেয়ার আগামী ৫ মে ভোটাভুটির দিন হিসেবে ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে। নির্বাচন প্রস্তুতির জন্য তিনি ব্লেয়ার স্বভাবতই বাকিংহাম রাজপ্রাসাদে গিয়ে রাণীকে আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙ্গে দিতে বলবেন। সংবাদ বার্তা সংস্থার।
পোপের মৃত্যুর কারনে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে ব্লেয়ারের ২৪ ঘন্টা বিলম্ব হয়। আগামী সোমবার রাণী র্পালামেন্টের বিলুপ্তি ঘোষণা করলে এমপি’রা তাদের সদস্যপদ হারাবে। গত বছর রাণীর ভাষণের পর সরকার ২৮টি বিল উত্থাপন করলেও এগুলির অর্ধেক এখনও পাস হয়নি। চলতি সপ্তাহে এগুলো পাস করানো যায় কি না , সরকার এবং বিরোধী দলের বিজনেস ম্যানেজাররা একত্রে তা নিয়ে আলেচনা করবেন।
গার্ডিয়ান পত্রিকার এক জনমত জরিপে দেখা যায, মাইকেল হাওয়ার্ড এর চেয়ে টনি ব্লেয়ার তিন পয়েন্টে এগিয়ে আছেন। অর্থাৎ জরিপের ফলাফল অনুযায়ী লেবার পার্টি ৩৭%, টরি ৩৪% এবং লিবারেল পার্টির ২১% জনসমর্থন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী চার্লস ক্লার্ক ইতোমধ্যে স্বীকার করেছেন, পরিচয় পত্র এবং ধর্মীয় বিদ্বেষ কমানোর জন্য তার নেয়া পদক্ষেপ এখন স্থবির হয়ে আছে। লর্ডসে টোরি দলীয় নেতা লর্ড স্ট্রেথক্লিড মনে করেন, প্রধানমন্ত্রীর এক বছর আগে নির্বাচন ঘোষণার মধ্য দিয়েই পরিচয় পত্র প্রদান পরিকল্পনার অপমৃত্যু ঘটেছে।
বাজেটে অর্থ বরাদ্দের জন্য সরকারের অর্থ বিল পাস করা প্রয়োজন। চ্যান্সেলর গর্ডন ব্রাউন লন্ডনে তার নির্বাচনী ভাষণে ব্রিটেনের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে হয়তো বাজেটে ডামাডোল পেটাবে।
নির্বাচনী প্রচারনা পরিকল্পনার জন্য ব্লেয়ারের ঘোষণার অপেক্ষায় আছে রক্ষণশীল দল। টোরি নেতা মাইকেল হাওয়ার্ড বলেছেন, নির্বাচনী প্রচারণায় তারা অধিক পুলিশ, নিুহারে করারোপ, পরিচ্ছন্ন হাসপাতাল এবং স্কুলের নিয়ম শৃঙ্খলার উপর গুরুত্ব দিবেন। লিবারেল ডেমোক্র্যাট নেতা চার্লস কেনেডী বলেন, দেশব্যাপী সফরের মধ্যদিয়ে দলীয় নির্বাচনী প্রচারনা কার্যক্রম শুরু করা হবে। তারাই যে ‘সত্যিকারের বিকল্প’ তা তুলে ধরা হবে।
স্কটিশ ন্যাশনাল পার্টি, গ্রীন পার্টি এবং ইনডিপেন্ডেস পার্টি নির্বাচনী প্রচারনায় স্ব স্ব কার্যক্রম পরিকল্পনা নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে।
