২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের প্রতি শোকার্ত মানুষের শেষশ্রদ্ধা

পোপ দ্বিতীয় জন পলকে শেষবারের মতো বিদায় জানাতে হাজার হাজার শোকার্ত অনুরাগী সেন্ট পিটার্সের ব্যাসিলিকায় সমবেত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 03:17 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সেখানে পোপের মরদেহ নিয়ে যাওয়া হয়। রোম কর্তৃপক্ষ পোপকে শেষশ্রদ্ধা জানাতে আসা বিশাল ক্যাথলিক জনতার শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইতালি কর্তৃপক্ষ এবং ভ্যাটিকানের ধর্মযাজকরা চিরনিদ্রায় শায়িত পোপের মরদেহ দেখতে গিয়েছিলেন।

পোপের অন্ত্যষ্টিক্রিয়া অনুষ্ঠান ঘোষণার পর নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

পোলিশ বংশোদ্ভূত পোপ দ্বিতীয় জন পলের অন্ত্যষ্টিক্রিয়ায় ভ্যাটিকান সিটিতে প্রায় ১০ লাখ মানুষের সমবেত হওয়ার কথা। তিনি তৃতীয় সর্বোচ্চ সময়ের জন্য রোমান ক্যাথলিকদের ধর্মগুরু হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তিনি চলে গেছেন কিন্তু তার কর্মপ্রবাহ সবার হৃদয় জুড়ে চির অম্লান থাকবে।

এদিকে, রোববার ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকুনি ভ্যাটিকানের ক্লিম্যান্টিন হলে পোপকে শেষবারের মতো দেখতে যান।

নয় দিনব্যাপী শোক ঘোষণার প্রথম দিনে প্রায় ১০ হাজার শোকাহত মানুষ সেন্ট পিটার্সের উন্মুক্ত ময়দানে পোপকে শেষশ্রদ্ধা জানাতে মিলিত হয়।

দীর্ঘদিন রোগ ভোগের পর শনিবার পোপ দ্বিতীয় জন পল ৮৪ বছর বয়সে মারা যান। সোমবার বিকেলে জনসাধারণের শেষশ্রদ্ধা জানানোর জন্য সেন্ট পিটার্সের ব্যাসিলিকায় পোপের মৃতদেহ আনা হবে।