২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের বসতি নির্মান পরিকল্পনার ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ইসরাইলের নতুন করে বসতি নির্মান পরিকল্পনার ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র। বসতি বিস্তার বন্ধে মার্কিনী আহবানের কয়েকদিন পর এই ঘোষণা দেয়া হয়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ইসরাইল গত সোমবার ঘোষণা দেয় যে, পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর এলকানায় শিগগিরই তারা আরো ৫০টি নতুন বসতি স্থাপন করবে। বুশ পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন না করার জন্য শ্যারনকে সতর্ক করে দেয়ার পর ইসরাইলের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

শ্যারন অবশ্য বলেন, তিনি গাজা থেকে বসতি প্রত্যাহারের পরিকল্পনা আগামী মধ্য আগস্ট পর্যন্ত বিলম্বিত করার পক্ষপাতি।

৮ হাজার ইহুদি বসতি সরিয়ে আনার কাজ আগামী ২০ জুলাই শুরু হবার কথা। কিন্তু শ্যারন এর জন্য আরো তিনসপ্তাহ সময় নিতে চান; অর্থাৎ ১৬ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চান।

আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেমসহ পশ্চিম তীর এবং গাজায় সবরকম বসতি অবৈধ বলে মনে করে । কিন্তু ইসরাইল তা মানতে নারাজ।

হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাকক্লিলান বলেন, ইলকানায় নতুন বসতি নির্মান পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছে ব্যাখ্যা চাইবে।

তিনি বলেন,“ ইসরাইলের নতুন করে বসতি সম্প্রসারণ করা উচিত নয়।”

ইসরাইল কর্ত্তর্ৃৃপক্ষ নতুন বসতি স্থাপনের ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যে দরপত্রও আহবান করেছে।

ইসরাইলের একটি সরকারি সূত্র জানায়, নতুন বসতি নির্মাণ কাজ আট থেকে বার সপ্তাহের মধ্যে শুরু হবে।  গত সপ্তাহে শ্যারনের সাথে বৈঠকে প্রেসিডেন্ট বুশ বলেন, পশ্চিম তীর বিশেষ করে জেরুজালেমে নতুন বসতি স্থাপন করা হলে ‘রোডম্যাপ’ লংঘন করা হবে। তবে ইসরাইল নতুন বসতি স্থাপন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করবে তা এখনো স্পষ্ট নয়। বৈঠকে বুশ চলতি বছরে গাজা থেকে ইহুদি বসতি ও নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান।