২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে প্লেন দুর্ঘটনায় এক শিশু নিহত

ইরানের তেহরানে প্লেন দুর্ঘটনায় এক শিশু নিহত ও বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার তেহরান বিমানবন্দরে দ্রুত অবতরণ করতে গেলে প্লেনটিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ কথা জানায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরও জানায়, দ্রুত অবতরণ করতে গিয়ে প্লেনটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে নদীতে গিয়ে পড়ে। এই সময় শিশুটি প্লেন দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে নদীতে ঝাপ দিলে সে মারা যায়।

ইরানের সামরিক বাহিনী কতৃক বানিজ্যিক ভাবে পরিচালিত শাহা এয়ারলাইন্সের  বোয়িং ৭০৭-প্লেনটিতে ১৫৭ জন যাত্রী ছিলো। দুর্ঘটনার সময় প্লেনটির ইমার্জেন্সি এক্সিট না খোলায় যাত্রীরা প্লেন থেকে লাফ দিতে বাধ্য হয়। গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্লেনটি ইরানের পর্যটন অবকাশ কেন্দ্র পারসিয়ান গালফের কিশ দ্বীপ থেকে রাজধানী তেহরানের দিকে ফিরছিলো।

তাৎক্ষণিকভাবে প্লেন দুর্ঘটনার কারণ জানা যায়নি।