২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮, মৃতের সংখ্যা আরও বাড়ছে - প্রথম লিড

ভারতের উত্তরাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বারানসি থেকে আহমেদাবাদগামী একটি যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। মুম্বাই থেকে প্রায় ৩৮০ কিলোািমটার (২৩০ মাইল) উত্তরে গুজরাটের ভাদোদারা জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

যাত্রীবাহী সবরমতি এক্সপ্রেস ট্রেনের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা গেছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান,“এই মুহূর্তে ঠিক ক’জন যাত্রী মারা গেছে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে অনেক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।”

রেলওয়ে মুখপাত্র শৈলানন্দ কুমার বলেন, “দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির চারটি কোচ ও ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।”

তিনি জানান, উদ্ধারকারী ট্রেন উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মী, ফায়ার ব্রিগেড ও রেলওয়ের কর্মকর্তারা  ক্ষতিগ্রস্ত চারটি কোচ থেকে যাত্রীদের বের করা চেষ্টা করছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধার অভিযান কার্যক্রম তদারকি করছেন।

আহতদের ভাদোদারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনমন্ত্রী অশোক ভাট, স্বাস্থ্যমন্ত্রী আইকে জেদাজাসহ চারমন্ত্রী ঘটনাস্থলে গেছেন। সরকারি ও বেসরকারি চিকিৎসা দলও পাঠানো হয়েছে।

ভারতে প্রতি বছর কমপক্ষে তিনশ রেল দুর্ঘটনা ঘটে থাকে, যেখানে প্রতিদিন কমপক্ষে এক লাখ ৩০ হাজার লোক রেল ভ্রমণ করে থাকে।