২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ১২টি মিরেজ ২০০০ জেট বিমান কিনবে

ভারত কাতারের কাছ থেকে বারোটি মিরেজ ২০০০ জঙ্গি বিমান কিনবে। এ বিমানগুলো ফ্রান্সের তৈরি এবং এগুলো ইতোমধ্যেই ব্যবহৃত। ভারতের মন্ত্রী পরিষদ ইতোমধ্যেই জঙ্গি বিমান কিনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুমোদন দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে এফ-১৬ জঙ্গি বিমান বিক্রয়ের ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই ভারত  মিরেজ জঙ্গি বিমান ক্রয়ের এ সিদ্ধান্ত নিল।

প্রতিরক্ষা মন্ত্রী প্রনব মুখার্জী বলেন, তার মন্ত্রণালয় জঙ্গি বিমান ক্রয় সংক্রান্ত দর কষাকষির কাজ এখনও শুরু করেনি।

তিনি আরও বলেন, মন্ত্রী সভা আরও কিছু সামরিক সরঞ্জামাদি ক্রয় করার ব্যাপারেও অনুমোদন দিয়েছে। মূখার্জী কাতরি মিরেজ জঙ্গি বিমান সম্পর্কে সাংবাদিকদের বলেন, বিমানগুলোর স্থায়িত্বের বা কার্যকারিতার শতকরা ৮০ থেকে ৮৭ ভাগ এখনও অক্ষুন্ন আছে ।

তিনি আরও বলেন, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) সমুদ্রসীমা সুরক্ষা করতে নৌবাহিনীর জন্য ৯টি জাহাজ এবং মেরি-টাইম সারভেইলেন্সের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১১ টি ডোর্নিয়ার-২২৮ বিমান ক্রয়ের অনুমোদনও দিয়েছে।

এছাড়াও মন্ত্রী সভা ইন্দো-নেপাল ও ইন্দো-ভূটান সীমান্তে অতিরিক্ত ২০ ব্যাটেলিয়ান সৈন্য মোতায়েনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।