নকশাল কর্মীরা অন্ধ্র প্রদেশে একটি পরিত্যক্ত থানায় বোমা মেরে উড়িয়ে দিয়েছে
নকশাল কর্মীরা ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার নিকটবর্তী একটি পরিত্যক্ত থানা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।
পনের জন নকশাল কর্মী সোমবার রাতে ত্রিপুরানতাকাম জেলার উক্ত পরিত্যক্ত থানা ভবনে বেশ কিছু বিস্ফোরক স্থাপন করে এবং পরে বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি গুড়িয়ে দেয়। মারকাপুরাম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ড একথা জানান।
তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ, এখানে যে থানাটি ছিল, নিরাপত্তার প্রয়োজনে সেটিকে ১০ দিন আগে ইরাকোনতাপালেমে স্থানান্তর করা হয়।
