রফিক হারিরির গাড়ি বহরে বোমা হামলার আগে দৃশ্যপটের ভিডিও চিত্র
ফেব্র“য়ারি মাসে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির গাড়ি বহরে বোমা বিস্ফোরনের ঠিক আগ মুহূর্ত্তের ভিডিও ধারণকৃত দৃশ্যপট রোববার একটি আরবী ভাষায় টেলিভিশন চ্যানেল থেকে সম্প্রচার করা হয়েছে।
ব্যাংকের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা মাত্র ৯০ সেকেন্ডের ওই ভিডিও টেপটি প্রচার করেছে আল আরাবিয়া নিউজ নেটওয়ার্ক।
ওই ভিডিও টেপে দেখা গেছে, একটি সাদা রঙের পিকআপ কোয়ার্টার মাইল দূর থেকে আসা গাড়ির বহরে ঢুকে পড়ে। আর এরপরই হারিরির গাড়ি বহরে বিস্ফোরন ঘটে। আলোর ঝলকানি দেখা যায়। বোমায় ২০ জন নিহত হয়। এর মধ্যে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিও রয়েছেন।
জাতিসংঘের তদন্ত কাজে ওই ভিডিও ফুটেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত সপ্তাহে ১৯ পৃষ্ঠার বোমা বিস্ফোরণের তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। জাতিসংঘ তদন্তকারী দল বলছে ওই গাড়িতে প্রায় ১ হাজার কিলোগ্রাম টিএনটি বিস্ফোরক ছিল।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান,জাতিসংঘের তদন্তকারী দল প্রধান কার্যালয় নিউইয়র্কে যে ভিডিও টেপ প্রদর্শন করেছেন তারই একটি ফুটেজ আরবী চ্যানেলটি প্রচার করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই গাড়িটি রফিক হারিরির গাড়ি বহরের ৬৯ সেকেন্ড আগে গন্তব্য স্থলে গিয়ে পৌঁছে এবং বিস্ফোরণ ঘটায়।
জাতিসংঘের তদন্তকারী দল বলছে লেবাননের নিরাপত্তা বাহিনী বোমা বিস্ফোরনের অনেক আলামত নষ্ট করে
ফেলেছে । ফলে তাদের তদন্ত কাজ ব্যাহত হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে লেবাননে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও রফিক হারিরিকে হত্যার জন্য সিরিয়াকে দায়ী করা হয়েছে।
