২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লার অস্ত্র কোনও ইস্যু নয়: জুমব্লাত

সিরিয়া-বিরোধী হিসেবে খ্যাত লেবাননের প্রখ্যাত বিরোধী দলীয় নেতা ওয়ালিদ জুমব্লাত বলেছেন, যতক্ষন না ইসরাইল বিতর্কিত শিবা ফার্ম এলাকা ছাড়ছে ততক্ষন হিজবুল্লা গেরিলারা অবশ্যই অস্ত্র সাথে

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

দামেস্ক-সমর্থিত শিয়া নেতা শেখ হাসান নাসরুল্লার সাথে আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন । লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকান্ডের পর এটাই এ দুই নেতার মাঝে প্রথম বৈঠক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত গৃহযুদ্ধ শেষ হওয়ার পর হিজবুল্লাই লেবাননের এক মাত্র  রাজনৈতিক দল যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং তারাই ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনীকে বিতাড়িত করে।

হিজবুল্লার ২০,০০০ সশস্ত্র সদস্য রয়েছে, এরা শিবা ফার্ম এলাকাকে পুনরুদ্ধার করার জন্য যুদ্ধ করতে দৃঢ় সংকল্প। এলাকাটি  লেবানন, ইসরাইল এবং ইসরাইল অধিকৃত গোলান মালভূমির মধ্যে ছোট একটি সীমান্ত এলাকা ।

আলোচনা শেষে জুমব্লাত সাংবাদিকদের বলেন, ”অস্ত্র ইস্যুটি এখনও প্রস্তাব আকারে উত্থাপিত হয়নি এবং এটি এখনও আলোচনার বিষয় হয়ে উঠেনি । যখন  আমাদের আকাঙ্খা পূর্ণ হবে অর্থাৎ শিবা এলাকা আমাদের কাছে আসবে তখন আমরা অস্ত্র নিয়ে আলোচনায় বসতে পারি।”

লেবানন দাবি করে শিবা ফার্ম তারই, ইসরাইল তা দখল করে রেখেছে। আবার জাতিসংঘ বলছে এটি ইসরাইল অধিকৃত সিরীয় এলাকা।