বৈরুতে বোমা বিস্ফোরণ, নিহত ৩
লেবাননের রাজধানী বৈরুতের একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। বোমা বিস্ফোরণে বৈরুতের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকার ভবনগুলো প্রচণ্ড শব্দে কেঁপে উঠে।
স্থানীয় সময় বেলা ২১ টা ৩০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণস্থলের আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ার কারনে কয়েকটি ওয়ার্কশপ ধ্বংস হয়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গত ১৪ ফেব্র“য়ারি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হলে লেবাননে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় গত সপ্তাহে বৈরুতে আরও দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তা’তে ৩ জন নিহত হয়।
রফিক হারিরি লেবানন থেকে সিরিয়ার সেনা প্রতাহারের দাবি জানিয়েছিলেন।
পুলিশ জানায়, একটি গাড়ি এবং একটি কারখানার মাঝখানে বোমা পেতে রাখা ছিলো। প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। বোমা বিস্ফোরণের পর ওই এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পুলিশ শহরে প্রবেশে কড়াকড়ি আরোপ করে। পরে দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেলে।
বিস্ফোরণে নিহত দুজনই ভারতীয় নাগরিক। বিস্ফোরণে ওই শহরে এবং রাজধানীতেও আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয় আনটুনি গেবারা বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোমা বিস্ফোরণের সংবাদ সন্ধ্যায় জেনেছিলো এবং বোমা বিস্ফোরণের পর তারা একটি গাড়ি খোঁজ করে।
আনটুন গেবারা লেবাননের এলভিসি টিভিকে জানায়,“মনে হচ্ছে বোমাটি আগে থেকেই এই জায়গায় রাখা ছিলো এবং বিস্ফোরণ ঘটনো হয়েছে।”
খ্রিস্টান সম্প্রদায়ের সবচে’ গুরুত্বপূর্ণ দিন ইস্টার সানডে’র আগের দিন এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।
