২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ, ২ এপ্রিল সাধারন ধর্মঘট

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিরোধীদলীয় সমর্থক বৃহস্পতিবার লাহোরের রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা সেসময় আমেরিকার পতাকায় আগুন লাগিয়ে দেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এদিকে পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা মাওলানা ফজলুর রহমান আগামী ২ এপ্রিল সারা পাকিস্তানে সাধারন ধর্মঘটের ডাক দিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্যজোট মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ঘোষিত চারদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকার সহায়তায় দেশ চালানোর অভিযোগে মোশাররফের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে।

ইসলামী ঐক্যজোটের সমর্থকরা গত রোববার করাচিতেও একই ধরনের কর্মসূচি পালন করেছে।

ইসলামী ঐক্যজোট মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রেসিডেন্ট কাজী হোসাইন আহমেদ সমাবেশে মোশাররফের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভকারীদের ঘরে না ফেরার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে মোশাররফ সরকারের পতন  ঘটানো হবে।

আহমেদ সমাবেশে আমেরিকাকে এই মর্মে সতর্ক করে দেন যে, তারা যেন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে এবং কোনও তাঁবেদারকে মোশাররফের জায়গায় বসানোর চেষ্টা না করে।

পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা মাওলানা ফজলুর রহমান একই দাবিতে আগামী ২ এপ্রিল পাকিস্তানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি মোশাররফে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন মোশাররফ পাকিস্তানকে আমেরিকার উপনিবেশ বানাতে চায়।

মাওলানা রহমান ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনার-উপস্থিতির পক্ষে মার্কিন কর্মকর্তাদের দেওয়া ভাষ্যের সমালোচনা করে বলেন, ওই দুটি মুসলিম দেশে ব্যাপক সংখ্যক সাধারণ নাগরিকদেরকে হত্যার ঘটনাবলীর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে তাদের আসল উদ্দেশ্য কী।