২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিজস্টারস জয়ের ধারা অব্যাহত রেখেছেন

মায়ামিতে অনুষ্টিত নেসডাক-১০০ ওপেন টুর্নামেন্টে বৃহস্পতিবার পূর্ণোদ্দমে খেলতে নামা বেলজিয়াম এর টেনিস তারকা কিম ক্লিজস্টারস জার্মান প্রতিদ্বন্দ্বী সানড্রা ক্লোসালকে সরাসরি সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। খেলায় তিনি ৬-০, ৬-১ সেটে জয় লাভ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গত সপ্তাহে মহিলাদের প্যাসিফিক লাইফ ওপেন কাপ জয়ী ক্লিজস্টারস এর এটা দ্বিতীয় টুর্নামেন্ট।  চার মাস  ইনজুরির কারনে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। সেরে উঠে খেলায় ফিরেছেন।

এখনো ক্লিজস্টারস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বাছাই দশজনের কাতারে আসতে পারেননি। তার অবস্থান ৩৮তম স্থানে।

অন্যান্য জয়ীদের তালিকায় মারিয়া কেরিলিংকো এবং এডজেনিয়া লিনেটস্কায়াও রয়েছেন।

ক্লিজেস্টারস বলেন, “যখন আমি ইনজুরিতে ছিলাম এবং সুস্থ হয়ে উঠার চেষ্টা করছিলাম তখন বারবার খেলায় ছন্দ ফিরে পাবার আশা করেছি। আজ সহজে স্কোর করতে পেরেছি কিন্তু আমি এখনো মনেকরি আমাকে পুরোপুরি ছন্দ ফিরে পেতে আরও পরিশ্রম  করতে হবে।”