২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইনে জীবন নিরাপত্তা কারী ঔষধ থেকে বঞ্চিত

ভারতীয় লোকসভায় একটি বিতর্কিত আইন পাস করায় লাখ লাখ লোক জীবন রক্ষাকারী ঔষধ থেকে বঞ্চিত হবে বলে সমালোচকগণ মনে করছেন। এই আইন পাস করায় হিন্দু জাতীয়তাবাদী দলের সংসদ সদস্যরা এর প্রতিবাদ করে ওয়াকআউট করেন। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আইনটি পাস করার সময় উল্লেখ করা হয় বিশ্ব বানিজ্য সংস্থার আইনের সাথে ভারতের সংশ্লিষ্টতা নিশ্চিত করতেই এই আইন পাস করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, দেশের ঔষধ শিল্প অন্যান্য উন্নয়নশীল দেশে স্বল্প মূল্যের ঔষধ উৎপাদন এবং সরবরাহ করতে গিয়ে কোন বাধার সম্মুখীন হবে না। বিলটি আইনে পরিণত হওয়ার আগে  রাজ্যসভার অনুমোদন লাগবে।