২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফোন ব্যবহার শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

মোবাইল ফোন ব্যবহার শিশুদের মস্তিস্কে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ব্রিটেনের ন্যাশনাল রেডিওলজিকেল প্রোটেকশন বোর্ড-এর চেয়ারম্যান জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তিনি আট বছর ও তার কম বয়সের বাচ্চাদের সেলফোনের তেজস্ক্রিয় রশ্মির সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলার কথা বলেন।

গবেষকরা বলেছেন, স্কুলগামী শিশুদের হাতে সেলফোন তুলে দেওয়ার আগে মা-বাবাদের উচিত এ বিষয়ে একাধিক বার চিন্তা করা ।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জীব-প্রকৌশলের অধ্যাপক হেনরি লি বলেন,  তারা ১০ বছরের বেশি সময় ধরে গবেষণা করে দেখেছেন যে, এ ফোন থেকে যে রশ্মি নির্গত হয় তা শরীরের ডিএনএ-এর মারাত্মক ক্ষতি সাধন করতে পারে, ফলশ্র“তিতে মস্তিষ্কে টিউমার হতে পারে।

লি আরও বলেন, যখন সেলফোন ব্যবহার করা হয় তখন এটির এন্টেনা থেকে যে তেজস্ক্রিয়তা নির্গত হয় তার শতকরা ৭০ থেকে ৮০ ভাগ রশ্মি  মস্তিস্কে শোষিত হয়।

তিনি আরও বলেন, স্কুলগামী শিশুদের মস্তিষ্ক ৮-১০ বছর বয়সের সময় দ্রুত সুগঠিত হয়। তাই এ সময়ে সেলফোন ব্যবহার তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সাধারণত মস্তিস্কের বিকাশ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত ঘটে।

এদিকে মোবাইল ফোন কোম্পানিগুলো ক্রেতাদের ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এরকম বিবেচনায় গত সপ্তাহে মেরিল্যান্ডে ফেডারেল আপিল কোর্ট পাঁচটি মামলা পুনর্বিবেচনাধীন করেছে।