২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়াতে শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন আরব নেতৃবৃন্দ

আরব দেশসমূহের শীর্ষ নেতারা মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দুই দিন ব্যাপী এক শীর্ষ বৈঠকে বসছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 11:23 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরারম্ভসহ ১৭টি বিষয়ে আরব নেতৃবৃন্দ আলোচনা করবেন। তিন বছর আগে ইসরাইল সে আলোচনা থেকে সরে দাঁড়ায়।

আরব লীগের বাইশ সদস্য দেশের মাত্র ১৪ রাষ্ট্র/সরকার প্রধান বৈঠকে  উপস্থিত থাকবেন। এদিকে মঙ্গলবারের এ দিনটিতেই আরব লীগের ৬০ বছর পূর্ণ হচ্ছে।