২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরের শহর হস্তান্তরে মতৈক্য

ইসরাইল এবং প্যালেস্টাইনের কর্মকর্তারা পশ্চিম তীরের শহর তুলকারাম হস্তান্তরে রাজি হয়েছে। উভয় দেশ এ ব্যাপারে কয়েকদিন আলোচনা করার পর উক্ত সিদ্ধান্ত নিয়েছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্যালেস্টাইনিরা জানিয়েছে, তুলকারাম শহরের নিয়ন্ত্রন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

গত মাসের শেষদিকে ইসরাইল তাদের অধিকৃত পাঁচটি শহর প্যালেস্টাইনি কর্র্ত্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাজি হয়।

গত সপ্তাহে ইসরাইল প্রথমেই জেরিকো থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। রামাল্লাহ, বেথেলহাম এবং কালকিলিয়া শহরও ইসরাইল হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে।

ফেব্র“য়ারিতে মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইসরাইল পাঁচটি শহর হস্তান্তর করতে রাজি হলেও, আত্মঘাতি বোমা হামলার কারণে তা বিলম্বিত হয়ে পড়ে।

পাশাপাশি দুটি গ্রামের নিয়ন্ত্রন সংক্রান্ত সমঝোতার পরেই তুলকারাম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়।

 হস্তান্তরের ব্যাপারে আলোচনা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এ সব এলাকা ইসরাইলিদের নিয়ন্ত্রনে থাকবে।

ইসরাইল জানায়, গত মাসে তেলআবিবে যে দলটি হামলা চালায়, তারা এ গ্রামেরই লোক।

এর আগে ইসরাইলী প্রতিরামন্ত্রী শাওল মোফায বলেন, হস্তান্তারকৃত শহরগুলো প্যালেস্টাইনিরা  কিভাবে নিয়ন্ত্রণ করছে, ইসরাইলিরা তা পর্যবেক্ষন করবে।

তিনি আরও বলেন, প্যালেস্টাইনিরা পশ্চিম তীরের শহরগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর কিভাবে এবং কতখানি দায়-দায়িত্ব পালন করে, সেটা দেখা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

এ সপ্তাহে প্যালেস্টাইনি জঙ্গি সংগঠনগুলো ইসরাইলের সাথে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়।