মোদিকে ভিসা না দেওয়া ভারত-মার্কিন সম্পর্কের চরম অবমাননা: আদভানি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি লালকৃষ্ণ আদভানি রোববার গুজরাটের মন্ত্রী নরেন্দ্র মোদিকে কুটনৈতিক ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, এতে ভারত-মার্কিন সম্পর্কের চরম অবমাননা হল। খবর বার্তা সংস্থার।
যুক্তরাজ্য এবং ভারতের কুটনৈতিক সম্পর্কে দু’পক্ষের লোক জনের আন্তরিকতায় যে উন্নতি দেখা দিয়েছিল মোদিকে ভিসা প্রদানে অস্বীকৃতির মধ্য দিয়ে তার চরম অবমাননা হল বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার সংসদে বলেন, মোদির আবেদনের বিষয়টি যুক্তরাষ্ট্রের পুনরায় বিবেচনা করে দেখা উচিত। এটা কোনও দলীয় রাজনীতির বিষয় না। আদভানি নিজেও সে কথার পুনরাবৃত্তি করেন।
