মেন্ডেলার এইডস প্রতিরোধ অভিযান
বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন মেন্ডেলা দক্ষিন আফ্রিকার এইডস-আক্রান্ত নারীদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে খ্যাতিমান চলচ্চিত্র ও সংগীত শিল্পিদের সাথে নিয়ে শনিবার একটি আন্তজার্তিক কন্সার্টের আয়োজন করেন।
১৫,০০০ দর্শকের সমাগমে কন্সার্টটি কেপটাউন শহরের ২৫০ মাইল দুরে জর্জ শহরের কাছে অনুষ্ঠিত হয়। অভিনেতা উইল স্মিথ ছিলেন অনুষ্ঠানের প্রধান ব্যক্তি এবং সাথে এনি লিনক্স এবং কুইনও উপস্থিত ছিলেন।
৮৬ বছর বয়স্ক মেন্ডেলাকে সেখানে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়। কন্সার্টের নাম ঠিক করা হয়েছিল ’৪৬৬৬৪।’ রুবেন দ্বীপে দীর্ঘ ২৭ বছর বন্দি থাকা অবস্থায় মেন্ডেলার সনাক্তকরণ নম্বর ছিল এটি। তাঁর প্রতি সম্মান জানাতেই কন্সার্টের এরকম নামকরণ করা হয়।
”আমি অবসরের শান্ত ও প্রসন্ন সময় উপভোগ করছি। কিন্তু আমি এটাও জানি যে, অন্য অনেকের মতো আমি অবসর কাটাতে পারবো না। কারণ আমার আপন মহাদেশের লোকেরা মরণব্যাধিতে ভূগছে।
মেন্ডেলা যখন জানুয়ারিতে ঘোষনা করেন যে, তার সন্তান মাগার্টো মেন্ডেলা (৫৪) এইডস রোগে মারা গেছে তখন এইডস প্রতিরোধের কাজে জড়িত ব্যক্তিবর্গ স্পষ্টবাদিতার কারণে তার ভূয়সী প্রশংসা করেছিল।
তুলনামূলকভাবে আফ্রিকায় এইডস আক্রান্ত রোগির সংখ্যা সবচেয়ে বেশি। মোট ৪৫ মিলিয়ন আফ্রিকাবাসীর ৫ মিলিয়নই এইডস আক্রান্ত।
মেন্ডেলা বলেন, কন্সার্টটি আফ্রিকার নারীদের জন্য উৎসর্গিত। কেননা আমাদের মায়েরা, বোনেরা এবং মেয়েরা প্রতিদিনই এর ভয়াবহতা অনুভব করছেন।
অনুষ্ঠানটি আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন তার আফ্রিকা চ্যানেলে সরাসরি সম্প্রচার করে।
