২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির স্থানীয় নির্বাচন ঃ আপিলে হেরে গেলেন মুসোলিনির নাতনি

ইতালির সাবেক স্বৈরসাশক বেনিটো মুসোলিনির নাতনি স্থানীয় নির্বাচনে তার ডানপন্থি দলের অংশগ্রহনের ব্যাপারে যে আপিল করেছিলেন, তা নাকচ করে দিয়েছে আদালত। আদালত মিথ্যা স্বাক্ষর সম্বলিত সমর্থনপত্র প্রদর্শন করার দায়ে তাকে এবং তার দলকে ইতোপূর্বে অযোগ্য ঘোষনা করেছিল। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আলেসান্দ্রা মুসোলিনি আদালতের এ রায়ের বিরুদ্ধে সোমবার থেকে অনশন ধর্মঘট করছেন তবে প্রতীকিভাবে সারা দিনে কেবল তিন কাপ কাপুচিনি (কফি জাতীয় পানীয়) পান করছেন। তার ধর্মঘট প্রত্যাহার নিয়ে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলেছে এবং আদালত সে অনুযায়ীই রায় দিয়েছে। কিন্তু আমি অধিকার অর্জনের লক্ষ্যে আমাদের  সংগ্রাম চালিয়ে যাব।

স্বর্নকেশী এ রাজনৈতিক নেত্রী গত পাঁচদিন যাবৎ আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আদালতের  বাইরে অনশন করছেন।

আলেসান্দ্রা আরও বলেন, এ ঘটনা ঘটেছে লাজিও অঞ্চলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো স্টোরেসের কারণে। সে-ই ঘোঁট পাকিয়েছে এবং তদন্ত নামের ঝামেলাটি তৈরী করেছে।

স্টোরেস ডানপন্থি ন্যাশনাল এলায়েন্সের নেতা। এক সময়ে আলেসান্দ্রাও ঐ দলে ছিলেন।