বাঘ বাঁচাতে ভারতীয় প্রধানমন্ত্রীর ক্রুসেড
ভারতে বাঘের সংখ্যা ক্রমাগত কমছেই। বাঘের সংখ্যায় ক্রমাবনতির আশংকায় প্রধানমন্ত্রী মনমোহন সিং সে দেশে পুলিশি তদন্তের পাশাপাশি নতুন একটি টাস্কফোর্স গঠন করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পরিবেশ ও বন বিভাগের মুখপাত্র অমিত সিংগাল বলেন, সারা ভারতে বাঘের সংখ্যা কি পরিমান কমেছে তার সঠিক নির্ণয় জানা যাবে এপ্রিল মাস নাগাদ। এ সময়ের মধ্যে বিশেষজ্ঞরা তাদের তদন্তের ফলাফল প্রকাশ করবেন।
তিনি বলেন, বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো যে, ভারতে বাঘের সংখ্যা কমছে না বাড়ছে। তিনি আরও বলেন, কয়েকটি সংরক্ষিত এলাকায় কিছু সমস্যা দেখা দিলেও অন্যান্য সংরক্ষিত এলাকায় বাঘের সংখ্যা ঠিকই বাড়ছে।
ভারতের সম্প্রচার মাধ্যম এবং বন্যপ্রাণী সংরক্ষন কর্মীরা অভিযোগ করেছেন যে, ভারতে দিন দিন বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে আর এলাকাগুলো পরিণত হচ্ছে বাঘ শিকারীদের স্বর্গরাজ্যে।
প্রধানমন্ত্রী সিং বিদেশী গণ্যমান্য ব্যক্তিদের কাছে উপহার হিসেবে বাঘ পাঠানোর ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছেন। এ জন্য তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বন্যপ্রানী অপরাধ দমন ব্যুরো গঠন করেন।
এদিকে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্থানের মরুভূমিতে অবস্থিত সারিক্ষা সংরক্ষিত অঞ্চল সম্ভবত বাঘশূন্য হয়ে গেছে। ১৯৭৩ সালে এলাকাটি বাঘ সংরক্ষন কর্মসূচীর অধীনে আনা হয়। বছর খানেক আগেও সেখানে ১৬ থেকে ১৮টি বাঘ ছিল।
পৃথিবীর প্রায় অর্ধেক পরিমান বাঘ ভারতে আছে, এদের কপালেও সেই একই ঘটনার পূনরাবৃত্তি ঘটবে কিনা বন্যপ্রাণী সংরক্ষন কর্মীদের এ নিয়ে আশংকা হচ্ছে।
ভারতীয় বন্য প্রানী সংরক্ষণ সোসাইটি’র নির্বাহী পরিচালক বেলিন্দা রাইট বলেন, বর্তমান সময়ে সংরক্ষন কার্যক্রমে এটাই সম্ভবত সবচেয়ে বড় ধরনের কেলেংকারি।
যুগ যুগ ধরে বৃটিশ ঔপনিবেশিক এবং দেশীয় রাজাদের কাছে বাঘ শিকার একটি অন্যতম ক্রীড়া হিসেবে জনপ্রিয় ছিল। এমনও কিছু এলাকা ছিল যেখানে তৎকালে বাঘের ভয়ে লোকজন সন্ধার পরে ঘর হতে বের হত না ।
