২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান এমএফএন-সংশ্লিষ্ট ব্যাপারে ভারতের সাথে কাজ করতে আগ্রহী

পাকিস্তান মোস্ট ফেভারড নেশন (এমএফএন) স্টেটাস-সংশ্লিষ্ট ব্যাপারে প্রতিবেশি দেশ ভারতের সাথে কাজ করতে আগ্রহী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শনিবার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী হুমায়ুন আকতার খান ভারতে জি-২০ সংগঠনের বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি অনুষ্ঠিত অন্য এক বৈঠকের পর একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী হুমায়ুন আকতার খান বলেন, “আমরা ভারতের সাথে এমএফএন বিষয়ে কাজ করতে চাই। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও আমরা ভারতের সাথে আলাপ আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। যদি একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সংলাপের আয়োজন করা যায় তাহলে যে কোনও বিষয়েই অগ্রগতি সম্ভব।”

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য বিষয়ক বিশেষ করে জয়েন্ট স্টাডি গ্র“পে সচিব পর্যায়ের বৈঠকে ভারতের বাজারে পাকিস্তানের বিভিন্ন পণ্যের বাজারজাতকরণের কৌশলগত প্রতিবন্ধকতা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ আলাপ-আলোচনা দ’ুদেশের মধ্যে বাণিজ্য-সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একসাথে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে।

জ্বালানির ব্যাপারে ভারতের মন্ত্রিপরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে  পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, এটা একটি ইতিবাচক পদক্ষেপ এবং পাকিস্তান সব ধরনের সহযোগিতা দিতে রাজী।

হুমায়ুন আকতার খান আরও বলেন, “ভারত সম্ভবত পাকিস্তান থেকে জ্বালানি সংগ্রহ করতে চায়। আমাদের যথেষ্ট পরিমাণে কয়লা এবং গ্যাস নির্ভর জ্বালানি উৎপাদন প্রকল্প রয়েছে। এ ক্ষেত্রে আমরা বসতে পারি এবং তা অব্যাহত রাখতে পারি। তবে এজন্য আমাদের পারস্পারিক বোঝাপড়াকে আরও ঘনিষ্ট করতে হবে।” 

তিনি বলেন, “দুটো দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। এবং এ প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। যদি ইসরাইল এবং ফিলিস্তিন বৈরি সম্পর্ক থাকা সত্ত্বেও আলাপ-আলোচনায় বসতে পারে তাহলে আমি আশাবাদী যে, রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে আমরাও ভাল কিছু অবশ্যই করতে পারবো।”