বৈরুতে গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন আহত
লেবাননের রাজধানী বৈরুতের একটি উপশহরে এক শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন আহত হয়েছে।
বোমা বিস্ফোরণ স্থলে গভীর ফাটলের সৃষ্টি হয়, কয়েক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং নিকটবর্তী দালানসমূহের সামনের কিছু অংশ উড়ে যায়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
বৈরুতের উত্তরাঞ্চলীয় নিউ জেদেইদা শহরে এ হামলা সংঘটিত হয়। তবে হামলার লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
১৪ ফেব্র“য়ারি বৈরুতে গাড়িবোমা বিস্ফোরণে সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হওয়ার পর লেবাননে রাজনৈতিক অসন্তোষ বিরাজ করছে। এর মধ্যেই বোমা হামলার এ ঘটনা ঘটল।
