সেপ্টেম্বরে আফগানিস্তানে সংসদ নির্বাচন
এ বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানে সংসদ নির্বাচন হতে যাচ্ছে বলে প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন।
বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে আমেরিকার স্টেট সেক্রেটারি কন্ডোলিজা রাইসের উপস্থিতিতে হামিদ কারজাই এ কথা জানান। তিনি নির্বাচন স্থগিত হওয়ার কিছু যুক্তিসঙ্গত কারন উল্লেখ করে বলেন দেশে অচিরেই গনতন্ত্র আসছে।
রাইস বলেন, আফগানিস্তানকে নির্বাচনসহ গনতন্ত্র প্রতিষ্ঠায় যে কোন সহায়তা দিতে আমেরিকা প্রস্তুত।
