২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইজারের নতুন ওষুধ নিয়ে ব্যাপক বিতর্ক

বিশ্বের বৃহত্তম ওষুধ কোম্পানি ফাইজারের নতুন একটি ওষুধের বাজারজাতকরন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে টরসিট্রাপিব নামের এ ড্রাগ ‘গুডকোলেস্টেরোল’ বাড়াতে ভুমিকা রাখতে পারে। কিন্তু সংশ্লিষ্ট কোম্পানির বাজারজাতকরন পরিকল্পনা চিকিৎসক এবং কনজিউমার-অ্যাডভোকেটদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে, তারা গলদঘর্ম হচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ফাইজার তাদের বহুল বিক্রিত ওষুধ লিপিটর-এর সাথেই এ ড্রাগ বিক্রি করবে বলে জানিয়েছে। ওই ওষুধটি তথাকথিত ব্যাড কোলেষ্টেরোল অর্থাৎ এলডিএল কমাতে সক্ষম।

বলা হচ্ছে, ওষুধ দুটি (লিপিটর ও টরসিট্রাপিব) সমন্বয় করে গ্রহণ করলে শরীরে স্বাস্থ্যপ্রদ কোলেষ্টোরেলের মাত্রা বজায় থাকবে।

তবে মজার ব্যাপার হচ্ছে, কেবল টরসিট্রাপিব গ্রহন করা হলেই বরং এইচডিএল বা গুড কোলেষ্টেরোল বৃদ্ধির সম্ভাবনা বেশি। ফাইজারের তিন ধাপে সম্পন্ন সমীক্ষার দ্বিতীয় ধাপে দেখা গেছে, শুধু টরসিট্রাপিব গ্রহনে এইচডিএল বাড়ে ৪৫ শতাংশ। পক্ষান্তরে লিপিটরের সাথে এর মিলিত প্রভাবে এইচডিএল বৃদ্ধির মাত্রা ৩৩ শতাংশ।

যদিও দুটি ড্রাগের সমন্বয় বেশির ভাগ রোগীর ক্ষেত্রেই অধিকতর কার্যকর ভূমিকা রাখতে পারে, তদুপরি অনেকেই শুধু টরসিট্রাপিব গ্রহন করতেই আগ্রহী হতে পারে। আবার বহু রোগী অন্য ধরনের স্টাটিনের সাথেও এটি গ্রহণ করতে পারে।

কনজিউমার ইউনিয়নের চীফ মেডিকেল অ্যাডভাইজার ড. মারভিন লিপম্যানের মতে, তীব্র পার্শ্ব প্রতিক্রিয়ার কারনে কোনও কোনও রোগী লিপিটর সহ্য করতে পারে না।

তবে কোনও সমালোচনাই ফাইজারের বাজারজাতকরন ঠেকাতে পারবে বলে মনে হয় না । এফডিএ মুখপাত্র ক্রিসটাল রাইস বলেন, দুটি ওষুধ এক পিলে থাকবে, না কি আলাদা থাকবে সে ব্যাপারে ফাইজারই সিদ্ধান্ত নেবে।

ফাইজার পরিষ্কারভাবেই তাদের মুনাফা অর্জনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। লিপিটরের সাথে মিশিয়ে টরসিট্রাপিব বিক্রির মাধ্যমে ফাইজার লিপিটরের বিক্রি কমাতে চায়। কারন ২০১০ সালে এর পেটেন্ট মেয়াদ শেষ হচ্ছে।

এদিকে ২০০৪ সালেই টরসিট্রাপিবের বিক্রয়লব্ধ অর্থের পরিমান ১০ দশমিক ৮৬ বিলিয়ন পাউন্ড। ইতিহাসে এই প্রথম কোনও ওষুধ এক বছরে এমন আয় করেছে। বিক্রয়লব্ধ এ অর্থ ফাইজারের মোট রাজস্বের এক পঞ্চমাংশের কিছু বেশি এবং যুক্তরাষ্ট্রে গত বছর ফাইজারের ওষুধের যত প্রেসক্রিপশন হয়েছে, তার ৪২ শতাংশই লিপিটরের।

এদিকে চিকিৎসকরা বলছেন, টরসিট্রাপিব এবং লিপিটর একই পিলে বিক্রি হলে  রোগীর ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

২০০৭ সালের প্রথমদিকে টরসিট্রাপিব বাজারজাতকরনের সিদ্ধান্ত নিয়েছে ফাইজার। কিন্তু এ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যথেষ্ট সমস্যাও রয়েছে। কারন এ ওষুধ রক্তচাপ বাড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে।