২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন এখন বিস্বস্ত পর্ণোগ্রাফি সেট

মোবাইল ফোন এখন কেবলই ফোন করার জন্য নয়, এখন এটি ’মনোরম নগ্ন ছবি দেখার বিস্বস্ত’ সেটও বটে। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, বিশ্বব্যাপি মোবাইল ফোন ব্যবহারকারীরা ২০০৪ সালে, পর্ণোচিত্র দেখতে গিয়ে, প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 12:24 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মোবাইল ফোনের অতি ক্ষুদ্র পর্দার সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১০ সাল নাগাদ এতদোদ্দেশ্যে ব্যয়ের পরিমান পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা ও ইন্টারনেট সংবাদ সূত্র।

প্রাপ্ত বয়স্করাই ইন্টারনেট জগতের (ওয়ার্লড ওয়াইড ওয়েভ) প্রথম সুযোগ গ্রহণকারী। এবং এই গ্রাহকরাই প্রথম ব্যবহারকারী হিসেবে স্বল্প সময়ে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট একসেসের বদৌলতে এক্স-রেটেড (ঢ-ৎধঃবফ) পর্ণো ছবি ডাউনলোড করার সুবিধা নিচ্ছে।

অবশ্য মোবাইল টেলিফোনের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন, কারণ তা ফিক্সড-লাইন ইন্টারনেট সুবিধার মতো সুলভ নয়। এক্ষেত্রে ডাউনলোডের জন্য বেশ অর্থ ব্যয় করতে হয় বলে গবেষক দল স্ট্রেটেজি এনালিটিকস জানিয়েছে।

বিশ্লেষক নিতেশ প্যাটেল বলেন, ২০১০ সাল নাগাদ মোবাইল ব্যবহারকারীদের মোট খরচের শতকরা পাঁচ ভাগ এসব ’এডাল্ট কনটেনটস’ দেখার পেছনে ব্যয় হবে।

তিনি বলেন,  আমরা আশা করছি ক্রীড়া, সংগীত ও সম্প্রচার সম্পর্কিত সেবার পরিধি আরও বি¯তৃত হবে। কেননা মোবাইল ফোনের পর্দায় নিউজ বুলেটিন কিংবা সর্বশেষ কোনও গোলের বা খেলার সংবাদ দেখতে মোবাইল ব্যবহারকারীদের খারাপ লাগার কথা নয়।

জরিপকারীরা ইতোপূর্বে জানিয়েছিলেন যে, ২০১০ সাল নাগাদ এ বাবদ ব্যয় হবে ৪ বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু এখন বলছেন ব্যয়ের পরিমান ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

তারা আরও উল্লেখ করেন, ২০০৫ সালে বিক্রি হওয়া মোবাইল সেটের প্রতি দুইটির একটিতে রঙিন পর্দা আছে, ২০১০ সালে প্রতি পাঁচটির ৪টিতেই রঙিন পর্দা থাকবে।