পূর্ণ সেনা প্রত্যাহার: ৭ এপ্রিলের মধ্যে সময়সূচি নির্ধারণ করবে লেবানন ও সিরিয়া
জাতিসংঘ মহাসচিব কফি আনান মে মাসের সাধারণ নির্বাচনের আগেই লেবানন থেকে সিরিয়ার সকল সেনা প্রত্যাহারের আহবান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে জাতিসংঘ দূতের বরাতে জানা যায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইতোমধ্যেই প্রতিশ্র“তি দিয়েছেন যে, আগামী ১ এপ্রিলের মধ্যে প্রথম পর্যায়ের সেনা ও গোয়েন্দা সদস্যদের প্রত্যাহারের কাজ শেষ করবেন।
জাতিসংঘ দূত তেরিজে রোয়েড-লারসেন বলেন, ৭ এপ্রিলের মধ্যে সিরিয়া ও লেবানন পূর্ণ সেনা প্রত্যাহারের একটি সময়সূচি নির্ধারন করবে।
সিরিয়া ইতোমধ্যে লেবানন থেকে অনেক সেনা সদস্য এবং গোয়েন্দা কর্মীকে সিরিয়ায় অথবা লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় সরিয়ে নিয়েছে।
এদিকে ওয়াশিংটন বলছে জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী আগামী মে মাসের নির্বাচনের আগেই লেবানন থেকে সিরিয়ার সকল সেনা প্রত্যাহার করতে হবে।
