এশিয়ায় আবারও সুনামির আশংকা
ইন্দোনেশিয়ায় সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পের ফলে সুমাত্রা ফল্টে যে চাপ সৃষ্টি হয়েছে তার কারণে আবারও বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আবারও একটি সুনামির ঘটনা ঘটতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক নেচার পত্রিকাকে একথা জানান। গত ডিসেম্বরে সংঘটিত ভয়াবহ সুনামির কারণে সুমাত্রা ফল্ট ও সুন্দা ট্রেঞ্চে প্রবল চাপ পড়েছে।
তারা জানান, সুমাত্রা ফল্টে সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭ থেকে ৭.৫ এবং সুন্দা ট্রেঞ্চে ৮ থেকে ৮.৫ হতে পারে। ডিসেম্বরে সংঘটিত সুনামির মাত্রা ছিল রিখটার স্কেলে ৯.০ ।
তাদের গবেষণার স্থান ছিল সুমাত্রা দ্বীপ এবং সুন্দা ট্রেঞ্চ এর মধ্যবর্তী স্থান, যেখান থেকে সাম্পতিক সময়ে ঘটে যাওয়া সুনামি উদ্ভূত হয়েছিল।
অবশ্য কবে নাগাদ পুনরায় ভ-ূকম্পন হতে পারে তা উল্লেখ করেননি তাঁরা। তবে একথা জানিয়েছেন যে, সাধারণত পূর্ববর্তী ভূকম্পনের কয়েক বছর পর তা সংঘটিত হয়। আবার কয়েক মাসের মধ্যেই তা পুন:সংঘটিত হতে পারে।
রিপোর্টে বলা হয়, ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ব্যাপারে আগাম সতর্কতা অবলম্বনের প্রয়োজনে এ সমীক্ষা কাজে লাগবে।
