২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ২৯ জন নিহত

রাশিয়ার উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বিমান জরুরি অবতরন করতে গেলে তাতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ২৯ যাত্রী নিহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 01:57 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চালকসহ ২৪জন যাত্রী বেঁচে গেলেও হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া ১০ জনের অবস্থা আশংকাজনক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এএন-২৪ যাত্রীবাহী বিমানটিতে ৫২ জন যাত্রী ছিল যাদের অধিকাংশই তেল শ্রমিক। উদ্ধারকর্মীরা জানান, নেনেৎস স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের ভারান্দি শহরের নিকট বিমানটি জরুরি অবতরন করতে গেলে মাটির সঙ্গে পাখার ঘর্ষণে আগুন ধরে যায়।

বিমানটি কেন জরুরি অবতরন করল তা স্পষ্ট নয়। বিমান কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, নতুন না হলেও এয়ারক্র্যাফটি ভাল অবস্থায় ছিল এবং এর চালকরা অভিজ্ঞ।

দুর্ঘটনা কবলিত বিমানটির ফ্লাইট রের্কড পরীক্ষার জন্য তদন্তকারী দল ভারান্দি বিমানবন্দর থেকে ৩ কিলোমিটার দূরে ধ্বংসপ্রাপ্ত বিমানটির ‘ব্ল্যাক বক্স’ এর অনুসন্ধান চালাচ্ছে।

রাশিয়ার সর্ববৃহৎ তেল কোম্পানি ‘লুকঅয়েল’ এর বেশ কিছু চাকরীজীবী বিধ্বস্ত বিমানটির যাত্রী ছিল বলে কোম্পানি কর্মকর্তারা জানায়। তবে কতজন হতাহত হয়েছে সে খবর তাদের জানা নেই্।

রাশিয়ায় বিমান র্দুঘটনা হরহামেশাই ঘটে। সম্প্রতি বিমানের রক্ষণাবেক্ষণ উন্নত হওয়ার পর বিমান-নিরাপত্তা বাড়লেও দূরবর্তী এলাকায় যাত্রী বহন করতে গিয়ে দুর্ঘটনা এড়ানো যাচ্ছেনা।