মেয়াদ উত্তীর্ন হওয়ার আগে নিবার্চন চেয়েছেন প্রেসিডেন্ট
বলিভিয়ার প্রেসিডেন্ট তার মেয়াদ শেষ হওয়ার দুবছর পূর্বেই তার অর্থনৈতিক কৌশলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিহত করতে আগাম নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। কার্লস মেসা আগামী অগাষ্টে নির্বাচনের দিন ধার্য করার জন্য কংগ্রেসের অনুমোদন চেয়ে আবেদন করবেন।
বিদেশী তেল কোম্পানীগুলোর কাছ থেকে যে অর্থ নেয়া হয় সেটা বাড়ানোর দাবীতে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গত বছর অনুষ্ঠিত এক গণভোটে প্রেসিডেন্ট জয়লাভ করেন। কিন্তু তার এই প্রস্তাব কংগ্রেসে উভয় দিক থেকে বিরোধিতার সম্মুখীন হয়।
গত সপ্তাহে মেসা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে বিরোধ মীমাংসার জন্য পদত্যাগের প্রস্তাব দেন কিন্তু সেদেশের পালামের্ন্ট তার পদত্যাগ প্রত্যাখান করে। কংগ্রেসের সােেথ মতানৈক্যের কারনে মি.মেসা জ্বালানী পূর্ণগঠন বিল পাশ করাতে পারেননি এবং এটাও তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম একটি কারন। তিনি জানান, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর এটাই একমাত্র পন্থা।
