২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে ইতালি

ইরাক থেকে আগামী সেপ্টেম্বর মাস থেকে তাদের সেনা প্রত্যাহারের কাজ শুরু করবে ইতালি। ইতালির প্রথানমন্ত্রী সিলভিও বার্লুসকনি একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

তিনি রাই স্টেট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমাদের মিত্রদের সাথে চুক্তির পরই ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করা হবে।

বড় চারটি কন্টিনজেন্টে ইরাকে ইতালির তিন হাজার সেনা মোতায়েন রয়েছে। চলতি মাসে ইরাকে মার্কিন বাহিনীর গুলিতে একজন ইতালীয় সেনা মারা যাওয়ার পর ইরাকে ইতালীয় সেনাদের অবস্থান বিরোধী দলগুলোর ব্যাপক চাপের মুখে পড়ে। কিন্তু ইতালির নিু কক্ষ ইরাকে তাদের বাহিনীর আগামী জুন পর্যন্ত অবস্থানের বিষয়টি আকস্মিকভাবে অনুমোদন করেছে।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আহবানে মার্কিন বাহিনীর নেতৃত্বে ইরাক যুদ্ধে ইতালি অংশ নেয়। 

ইতালির প্রধানমন্ত্রী বার্লুসকনি বলেন, ‘সেপ্টেম্বর থেকে আমরা  ইরাক থেকে উল্লেখ্যযোগ্য হারে সেনা প্রত্যাহার শুরু করব।’ তিনি রাই টেলিভিশনকে আরও বলেন, ‘আমি এ ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে কথা বলেছি এবং আমাদের দেশের জনমত সেই সিদ্ধান্তের অপেক্ষা করছে।’

ওয়াশিংটনে হোয়াইট হাউজের মুখপাত্র ম্যাককিনন ইরাক থেকে সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।

ম্যাককিনন বলেন, ‘ইরাকে ইতালীয় সেনাদের অংশগ্রহণে আমরা তাদের অভিনন্দন জানাই। তারা ইরাকি জনগণ এবং যৌথ বাহিনীতে উল্লেখ্যযোগ্য অবদান রেখেছে।’