২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসোলিনির নাতনীর অনশন

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালীর স্বৈরশাসক বেনিতু মুসোলিনির নাম এখন বিস্মৃত প্রায়। সম্প্রতি তার নাতনী স্বাক্ষর জালের জন্য অভিযুক্ত হওয়ায় তার নাম আবারও উচ্চারিত হচ্ছে। নাতনী আলেসান্দ্রা মুসোলিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ জানাতে সোমবার অনশন শুরু করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সোস্যাল অলটারনেটিভ মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা আলেসান্দ্রা মুসোলিনি স্বাক্ষর জাল করার কারনে আগামী মাসে আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অবশ্য আদালতে তিনি এ ব্যাপারে আপিল করেছেন।

আঞ্চলিক নির্বাচনে লাজিয়ো অঞ্চলের প্রেসিডেন্ট পদে তার প্রার্থীতার সপক্ষে যেসব স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে তাতে আট শতাধিক জাল স্বাক্ষর রয়েছে। ফলে নির্বাচন কর্তৃপক্ষ তার প্রার্থীতা বাতিল করে দিয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ স্বাক্ষরকারীদের অনেকেই মৃত এবং অনেকেই জীবিত আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেকের জন্ম তারিখ নিয়েও সন্দেহ আছে।

আলেসান্ড্রা তার উপরে আরোপিত বিধি নিষেধ বাতিল করার জন্য রোম আদালতে আবেদন করেন। তার অভিযোগ, লাজিও অঞ্চলের বর্তমান সভাপতি ফ্রান্সেসকো স্টোরাস  তার বিরুদ্ধে আনীত জালিয়াতির অভিযোগের কলকাঠি নেড়েছেন।

আলেসান্দ্রা ডানপন্থী ন্যাশনাল অ্যালায়েন্স পার্টির সাথে যুক্ত ছিলেন। দলের নেতা এবং বর্তমানে ইতালীর পররাষ্ট্রমন্ত্রী জিয়ানফ্রাঙ্কো ফিনি ইসরাইল সফর কালে তার পিতামহের বদনাম করলে তিনি ঐ পার্টি ছেড়ে দেন।

আলেসান্ড্রা একসময় প্রতিভাবান অভিনেত্রী এবং মডেলও ছিলেন। তিনি তার পিতামহের কার্যকলাপের সাফাই গেয়ে থাকেন। তিনি জানান তার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া অনশন চলবে।