২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিন পুর্ব এশিয়ায় খরা নিয়ে উদ্বেগ

ভয়াবহ খরার কারণে দক্ষিন পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্যাপকহারে শষ্যহানি ঘটছে। দেখা দিয়েছে উদ্বেগ। এই মহাসংকট মোকাবেলার জন্য দেশগুলি থাইল্যান্ডে জরুরী বৈঠক ডেকেছে। কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এবারের খরা গত কয়েক বছরের মধ্যে অন্যতম ভয়াবহ । খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

দক্ষিন থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের ১০টি এলাকাকে শুক্রবার ‘দুর্যোগপূর্ণ’ ঘোষণা করা হয়। সেখানে কৃষক এবং জেলেদের বাচাঁনোর তাগিদে জরুরী সাহায্য পৌছানো দরকার বলে উল্লেখ করা হয়।

ভিয়েতনামের আটটি অঞ্চলে গত ২৮ বছর যাবৎ  প্রায় ১০ লক্ষ মানুষ খরায় আক্রান্ত। সেখানে প্রায় আট কোটি মার্কিন ডলার মূল্যের শষ্যহানি  ঘটেছে ।

জাতিসংঘের ওয়েব সাইট উদ্ধৃত করে এসোসিয়েটেড প্রেসকে এক সরকারী কর্মকর্তা  জানায়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম বর্তমানে হুমকির সম্মুখিন। দেশটি ২০০৪ সালে কফি উৎপাদন করে ৫৩ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার আয় করে। সেখানে ব্যাপকভাবে খরা শুরু শরু হয়েছে, যা অন্য সব উপদ্রুত এলাকাকে ছাড়িয়ে গেছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন শনিবার সেদেশে খরা মোকাবেলার জন্য

আন্তর্জাতিক মহলের কাছে জরুরী সাহায্যের অবেদন জানিয়েছেন।  সেখানে পানিসংকটে পতিত কৃষকদের রক্ষাকল্পে জরুরী ব্যবস্থা গ্রহন করতে জাতীয়ভাবে প্রচার অভিযান শুরু হয়েছে।

মাত্র  দুইদিন আগে থাইল্যান্ডের কৃষিমন্ত্রী  সেদেশে ভয়াবহ খরা নিয়ে

তিন ঘন্টা ব্যাপী জরুরী আলোচনায় বসেন। থাইল্যান্ডে ৭৬টির মধ্যে ৭০টি প্রদেশই খরা পীড়িত।

কম্বোডিয়ায় প্রায় সাত লক্ষ মানুষ পানির অভাবে ভুগছে। 

কৃষি নির্ভর দেশ লাওসে গত বছরের তুলনায় এবারে খরা ভয়াবহ আকার ধারণ করেছে। বৃষ্টির অভাব এবং মেকং নদীতে পানির স্তর কমে যাওয়াই এর অন্যতম কারণ বলে জানান কৃষি মন্ত্রনালয়ের এক কর্মকর্তা।

দক্ষিন  এশিয়ার এসব দেশে বৃষ্টির অভাবই সমস্যার অন্যতম কারন।  সাম্প্রতিকালে এ সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। চীন, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, এবং ভিয়েতনামের উপর বয়ে যাওয়া বিশাল নদী  মেকং এর পানির স্তর কমে যাওয়ার ফলেই এ দুর্যোগের সৃষ্টি হয়েছে।

ব্যাংকক র‌্যামখামহেম বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী জানান, বিশ্বব্যাপী আবহাওয়ার উত্তাপ বৃদ্ধি পাওয়ার ফলে অনাবৃষ্টি দেখা দেয়। এ কারণে ভুমি আরো বেশি উত্তপ্ত  হয়ে পানি বাষ্পীভূত হচ্ছে।