২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনকে পাক সেনারা প্রায় ধরেই ফেলেছিল!

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, প্রায় ১০ মাস আগে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা ওসামা বিন লাদেনকে প্রায় ধরেই ফেলেছিল। কিন্তু সে উদ্যমে ভাটা পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আটককৃত আল-কায়দা সদস্যদের জিজ্ঞাসাবাদের পর কৌশলগত কারনে এর গতি মন্থর হয়ে যায়।

বিবিসি মোশাররফের উদ্বৃতি দিয়ে জানায়, ‘আমরা ভেবেছিলাম, লাদেন কোথায় থাকতে পারে তা আমরা জানি।.... কিন্তু এখন লাদেনের অবস্থানের সম্ভাব্য জায়গাগুলির সন্ধান পাচ্ছে না পাকিস্তান সেনাবাহিনী।’

নিরাপত্তা বিশেষজ্ঞদের অভিমত পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুর্গম পাহাড়ী এলাকার কোথাও লাদেন আত্মগোপন করে আছেন।

পাকিস্তানি সামরিক কর্মকর্তারা রোববার জানান, দেশের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তে উপজাতীয় এলাকায় সন্দেহভাজন বিদেশী  আল-কায়দা সদস্যদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। ইতোমধ্যে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত সপ্তাহে সন্দেহভাজন দু’জন বিদেশী আল-কায়দা সদস্যকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।