জর্জিয়ায় বিচারকসহ ৩ খুনের ঘটনায় চার্জ গঠনের প্রস্তুতি , বিস্তারিত খবর
জর্জিয়ায় এক বিচারকসহ তিন খুনের ঘটনায় মঙ্গলবার আইনজীবিরা গ্রেফতারকৃত ফেরারী ব্রায়ান নিকোলাসের বিরুদ্ধে চার্জ গঠন করার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে সোমবার নিকোলাসের বিরুদ্ধে একটি ধর্ষন মামলার শুনানি বাতিল হয়ে যায়। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
আদালতে গত শুক্রবার ধর্ষণ মামলায় অভিযুক্ত নিকোলাসের বিচার চলছিলো। এক পর্যায়ে তিনি ডেপুটি শেরিফের পিস্তল ছিনিয়ে নিয়ে বিচারকসহ দু’জনকে হত্যা করে পালিয়ে যায়।
তাকে গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু হলে সে গত শনিবার আত্মসর্মথন করে। সোমবার পদ্বতিগত কারনে মামলাটির শুনানি বাতিল হয়ে যায়। আইনজীবিরা তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করছে আদালতে।
৩৩ বছর বয়সী নিকোলাসের বিরুদ্ধে ধর্ষন মামলার বিচার চলছিলো ফুলটন কাউন্টি কোর্ট হাউসে। সাবেক গার্ল ফ্রেন্ডকে
ধর্ষনের দায়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
নিকোলাসের গুলিতে আহত হয়ে সুপিরিয়র কোর্ট জজ রোল্যান্ড বারনেস এবং কোর্ট ষ্টেনোগ্রাফার জুলি ব্রানডু মারা যায়।
এছাড়া ফুলটন কাউন্টির আরও এক কর্মী নিকোলাসকে ঠেকাতে গিয়ে প্রাণ হারায়।
