কন্ডোলিজা রাইস এশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস এশিয়ার ছয়টি দেশ সফরের উদ্দেশে রওনা হয়েছেন। গত জানুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হবার পর এটিই হচ্ছে এশিয়ায় তার প্রথম সফর। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কন্ডোলিজা রাইস মঙ্গলবার (১৫ মার্চ ) প্রথমেই ভারতে সফর করছেন। এরপর তিনি এক সপ্তাহের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন সফর করবেন।
দক্ষিণ কোরিয়ার পারমানবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক, ভারত-পাকি¯া—ানের মধ্যকার বৈরি মনোভাব এবং বহুল আলোচিত কাশ্মীর সমস্যাÑএই বিষয়গুলো রাইসের এশিয়া সফরকালে আলোচনার শীর্ষে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
