২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমানবিক শক্তি বিষয়ক সংলাপের সময়সীমা বেঁধে দেবে ইরান

খুব শীঘ্রই পারমানবিক শক্তি বিষয়ক সংলাপের সময়সীমা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কাছে ইরান একটি প্রস্তাব পাঠাবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

যদিও ইরান বলছে যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য তারা পারমানবিক শক্তির বিকাশ ঘটাবে কিন্তু ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আশংকা করছে এই সুযোগে দেশটি পারমানবিক অস্ত্রে সামর্থ বৃদ্ধি করবে।

ইইউ’র সাথে ইরানের সমঝোতা চালিয়ে যাওয়া সাইরাস নাসেরি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন পারমানবিক শক্তি বিষয়ে ইরান কোন দ্বন্দ্ব দেখতে চায় না। যদি ইইউ কিংবা যুক্তরাষ্ট্র তাদের যৌক্তিক দাবি মেনে না নেয় তাহলে তাদের করার কিছুই থাকবে না। সেক্ষেত্রে যদি কোন পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপই নেওয়া হোক না কেনো ইরান সবধরনের পরি¯িথতি মোকাবেলা করতে প্রস্তুত।

নাসেরি আরো বলেন পারমানবিক শক্তি বিষয়ক সংলাপের জন্য ইরান অনন্ত সময় অপেক্ষা করতে পারবে না। এ বিষয়ে আমরা যে প্রস্তাব দেবো তা একটা সময়সীমার মধ্যে নিষ্পতি হতে হবে। হয় শান্তিপূর্ন সমাধানের পথে কোন চুক্তি হবে, না হয় বিবাদ আরো ঘনীভূত হবে। তিনি আশংকা প্রকাশ করেন যে এক্ষেত্রে কোন নিশ্চয়তা নাই যে, কোন একটা চুক্তিতে উপনীত হওয়া যাবে। তবে তিনি এও বলেন যে বিষয়টি নিয়ে ইউরোপীয়ানদের মাঝে নমনীয় হবার প্রবনতা রয়েছে।

অন্যদিকে ইইউ বলেছে যে ইরানের পারমানবিক শক্তি বিস্তারের অবশ্যই অধিকার রয়েছে কিন্তু দেশটিকে রিয়েক্টর জ্বালানি উৎপাদনের পরিকল্পনা বাতিল করতে হবে।