হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলছে
হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে। এর ফলে প্রায় কয়েক‘শ মিলিয়ন লোক পানি স্বল্পতার মধ্যে পড়তে পারে। পরিবেশ সংরক্ষণবাদী প্রতিষ্ঠান ডব্লিউডব্লিউএফ এক প্রতিবেদনে এ কথা বলেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ঐ প্রতিবেদনে বলা হয়, হিমবাহ গলে যাওয়ার কারণে আগামি কয়েক দশকে চীন, ভারত এবং নেপাল পর্যায়ক্রমে খরা ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিন হতে পারে।
দুই মেরু অঞ্চল ছাড়া হিমালয়ই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জলাধার। এ হিমালয় থেকেই এশিয়ার বড় সাতটি নদীর উৎপত্তি।
ডব্লিউডব্লিউএফ বলেছে, আবহাওয়া পরিবর্তন নিয়ন্ত্রনে রাখার জন্য জরুরি পদক্ষেপ নিলে হিমবাহগুলোর গলনের হার হ্রাস করা যাবে ।
