ডঃ শিরিন তাহিরকে রাইস’র ঊর্ধ্বতন উপদেষ্টা নিযুক্ত
ডঃ শিরিন তাহির-খেলিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস তার উর্ধ্বতন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। একইসাথে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে তাঁকে অবহিত করবেন। পররাষ্ট্রমন্ত্রনালয়ের এক মুখপাত্র শুক্রবার একথা জানান। খবর বার্তা সংস্থার।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন, ডঃ শিরিন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পালন এবং জাতিসংঘের বিভিন্ন বিষয়ের আলাপ আলোচনার প্রধান ব্যাক্তি হিসেবে প্রতিনিধিত্ব করবে। সহকারি সচিব হিসেবে আন্তর্জাতিক সংস্থার বিষয়গুলি সম্পর্কেও তিনি কন্ডোলিজা রাইসকে অবহিত করবেন।
