২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের নির্বাচনে হামাস প্রতিদ্বন্দ্বিতা করবে

জুলাই মাসে আসন্ন ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে ইসলামি বিপ্লবী দল হামাস অংশগ্রহণ করবে বলে শনিবার জানানো হয়। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

স্থানীয় হামাস নেতা মোহাম্মদ গাজাল নাবলুসে এক সংবাদ সম্মেলনে বলেন, যতক্ষণ পর্যন্ত ইস্রায়েলিরা ফিলিস্তিন ভু-খণ্ড ছেড়ে না যাবে ততক্ষণ আমরা আমাদের অধিকার আদায়ে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাব।

তিনি বলেন, ফিলিস্তিনের লোকজন সঠিক নেতৃত্বের জন্য আমাদের চায়। হামাস এই নির্বাচনকে স্বাগত জানিয়ে নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান আরম্ভ করেছে।